শুক্রবার ২১ আগস্ট ২০২৬ - ১২:৩১
কারণ ছাড়াই কি নফল নামাজ ভঙ্গ করা যায়?

অনেকের ধারণা, একবার নামাজ শুরু করলে তা অসমাপ্ত রেখে দেওয়া গুনাহ। তবে নফল নামাজের ক্ষেত্রেও কি একই বিধান প্রযোজ্য? ইমাম খোমেনী (রহ.)-এর ফতোয়ার আলোকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মদী শাইখ শা’বানী।

হাওজা নিউজ এজেন্সি: নফল নামাজ মাঝপথে ছেড়ে দেওয়া বা ভঙ্গ করার বিধান সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরজ ও নফল নামাজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ফিকহশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ আল-উরওয়াতুল উসকা-এর প্রথম খণ্ডের ৭৭৩ পৃষ্ঠায় এসব পার্থক্যের আলোচনা পাওয়া যায়।

নফল নামাজের অন্যতম বৈশিষ্ট্য হলো—নামাজরত ব্যক্তি চাইলে তা নিজের ইচ্ছায় ভঙ্গ করতে পারেন। তাই কোনো বিশেষ কারণ ছাড়াই নফল নামাজ মাঝপথে ছেড়ে দিলে বা ভঙ্গ করলে শরিয়তের দৃষ্টিতে তাতে কোনো গুনাহ বা সমস্যা নেই।

সংযুক্তি: বে ফরজ নামাজের ক্ষেত্রে বিধান ভিন্ন। বৈধ শরয়ি কারণ ছাড়া ফরজ নামাজ ভঙ্গ করা জায়েজ নয়। এ কারণে ফরজ ও নফল নামাজের বিধানের পার্থক্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha